Print Date & Time : 20 April 2026 Monday 6:47 pm

আবারও পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল

আদালত প্রতিবেদন: ৮৬ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ।  আগামী ২৭ মার্চ প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।  কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর জালাল উদ্দিন এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।