আরএকে সিরামিক্স এবং গৃহায়ন ও গণপূর্ণ মন্ত্রণালয়ের অধীন হাউস অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) যৌথ উদ্যোগে সম্প্রতি দক্ষ নির্মাণ শ্রমিক তৈরির লক্ষ্যে ‘টাইলস ফিটিং এবং পরিবেশবান্ধব কংক্রিট বøক গাঁথুনি’ শীর্ষক নির্মাণকর্মীদের বছরব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচবিআরআইয়ের মহাপরিচালক মো. আশরাফুল আলম, আরএকে সিরামিক্সের সিওও অ্যান্ড সিএফও সাধন কুমার দে, হেড অব মার্কেটিং এসএম আরাফাতুর রহমান এবং এইচবিআরআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা নাফিজুর রহমান। বিজ্ঞপ্তি




