Print Date & Time : 24 April 2026 Friday 1:56 am

আহমেদ ফুড এমডির বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

আহমেদ ফুড প্রোডাক্ট (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ আহমেদ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড আসর থেকে এফএমসিজি সেক্টরে আউটস্ট্যান্ডিং লিডারশিপ এক্সিলেন্স পুরস্কার অর্জন করেছেন। উদ্ভাবনী ধারণা ও নিরন্তর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রদান করা হয়েছে আহমেদ ফুড প্রোডাক্টের এমডি’কে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে মিনহাজ আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিদেশি অনেক প্রতিনিধিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি