Print Date & Time : 22 April 2026 Wednesday 2:22 am

ইউক্রেনে ‘বিষাক্ত’ খাবারে দুই রুশ সেনার মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনে ‘বিষাক্ত’ খাবার খেয়ে দুই রুশ সেনার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। একই কারণে ২৮ রুশ সেনাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: দ্য ইন্ডিপেনডেন্ট।

ইউক্রেনের সাধারণ মানুষের দেয়া খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছেন বলে জানায় ইউক্রেনের গুপ্তচর সংস্থা। তারা জানায়, ইউক্রেনের বাসিন্দারা ওই রুশ সেনাদের বিষ মেশানো খাবার দিয়েছিলেন।

খারকিভের কাছে ইজিয়াম শহরে এই ঘটনা ঘটেছে। রাশিয়ার থার্ড মোটর রাইফেলের সদস্যরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষ মেশানো খাবার দেন। এতে সঙ্গে সঙ্গে সেনারা অসুস্থ হয়ে পড়েন। গুপ্তচর সংস্থার

প্রধান পরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি প্রচার করেন। অসুস্থ ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা

হয়েছে। তাদের রাখা হয়েছে আইসিইউতে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন।

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, ক্ষতিকর অ্যাহকোহল পানে পাঁচশর বেশি রুশ সেনা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।