Print Date & Time : 21 April 2026 Tuesday 5:47 am

ইউক্রেনে ৪০ লাখ লোক অন্ধকারে : জেলেনস্কি

শেয়ার বিজ ডেস্ক : ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার অব্যাহত হামলার প্রেক্ষিতে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমানে দেশটির প্রায় ৪০ লাখ লোক অন্ধকারে আছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার তার নিয়মিত সান্ধ্যকালীন ভাষণে এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এই সময়ে দেশের অনেক শহর ও অঞ্চলে ব্ল্র্যাকআউট(অন্ধকার) শিডিউল চলছে। আমরা এ ধরনের ব্ল্যাকআউটের সময় কমিয়ে আনতে সবকিছু করছি।