Print Date & Time : 18 April 2026 Saturday 12:19 am

ইউনিয়ন ক্যাপিটালের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

রোববার ( ২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ১১ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৩৫ টাকা ১৭ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে মাইনাস ৬৩ টাকা ০২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ অনুষ্ঠিত হবে। এজিএমের সময় এবং ভেন্যু পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

এজন্য রেকর্ড তারিখ আগামী ৩০ জুলাই নির্ধারণ করা হয়েছে।