Print Date & Time : 26 April 2026 Sunday 1:22 pm

ইউসিবির উদ্যোগে ডিজিটাল দক্ষতা বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চতুর্থ শিল্পবিপ্লব এবং এ-সংক্রান্ত ডিজিটাল দক্ষতাবিষয়ক ভার্চুয়াল জ্ঞান ও সচেতনতা সেশনের আয়োজন করে। ইউসিবি তার ডিজিটাল ব্যাংকিং পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে নতুন ব্যবসায়িক প্রযুক্তি গ্রহণ করছে, যাতে চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদায় পিছিয়ে পড়তে না হয়। ভার্চুয়াল সেশনে ইউসিবির সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বিভাগীয় প্রধানরা এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন। অধিবেশনটি সমন্বয় করে পিডব্লিউসি। বিজ্ঞপ্তি