সম্প্রতি ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট বাজারে এনেছে শরিয়াহ্সম্মত প্রথম ওপেন-অ্যান্ড ফান্ড ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ড। গতকাল ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান কার্যালয়ে ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের প্রথম শরিয়াহ্ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শরিয়াহ্ পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন। সভায় ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ রাশেদুল হাসান। সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে অংশ নেন কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান। বিজ্ঞপ্তি

Print Date & Time : 26 April 2026 Sunday 3:58 pm
ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের তদারকি পর্ষদ সভা
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: