Print Date & Time : 23 April 2026 Thursday 5:05 am

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ?্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫০তম ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান গতকাল একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। আইবিটিআরএর অধ্যক্ষ এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দীন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহীদুল হক খন্দকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া ও মোহা. আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি