Print Date & Time : 23 April 2026 Thursday 12:37 pm

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের শরিয়াহবিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ ও সাউথ জোন এবং ২টি করপোরেট শাখার উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী। সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। বক্তব্য দেন শরিয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। বিজ্ঞপ্তি