ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সাউথ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ সম্প্রতি রাজধানীর ওয়াইজঘাট শাখায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডিরেক্টর মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান আলোচক ছিলেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মো. মুজাহিদুল ইসলাম চৌধুরী। ব্যাংকের ইভিপি ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসভিপি মো. শামসুদ্দোহা। সভায় ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালনে গ্রাহক ও ব্যাংকারের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি




