নিজস্ব প্রতিবেদক: উপহার আর ভিক্ষার টিকায় চাহিদা মেটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
তিনি বলেন, ‘আমাদের মতো জনবহুল দেশে উপহার আর দানের সংগৃহীত অপর্যাপ্ত টিকা দিয়ে কভিডের মতো মহামারি মোকাবিলা সম্ভব নয়।’
গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উšে§াচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসের কথা বলা হচ্ছে, কিন্তু কোনো সাফল্য নেই। টিকা কূটনীতিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিভিন্ন দেশ থেকে উপহারের পাঁচ থেকে ১০ লাখ টিকা পেয়ে স্বস্তির ঢেঁকুর তুলছেন স্বাস্থ্যমন্ত্রী। অথচ ১৮ কোটি মানুষের টিকা পাওয়ার বিষয়টি এখনও সম্পূর্ণ অনিশ্চিত। বিশ্বাসযোগ্য কোনো তথ্য-উপাত্ত নেই সরকারের ঘোষণায়। টিকার বিষয়ে দেশের মানুষের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে। দেশের মানুষ কভিডের টিকা পাওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা জানতে চায়।’
কাদের বলেন, ‘সারা বিশ্বের উন্নত ও অনুন্নত দেশগুলো ইতোমধ্যেই রোডম্যাপ অনুযায়ী গণটিকা কর্মসূচি শুরু করেছে। ওই সব দেশের মানুষ জানেন কখন তাদের টিকাদান কর্মসূচি শেষ হবে। কিন্তু আমাদের দেশের কেউই জানে না, কখন আমরা গণটিকা শুরু করতে পারব।’
জাপা চেয়ারম্যানের অভিযোগ, অদূরদর্শিতার কারণে টিকা কেনায় বিকল্প কোনো সোর্স রাখেনি সরকার। অথচ গত বছর বারবার সরকারকে টিকা কেনায় বিকল্প সোর্স রাখতে পরামর্শ দিয়েছিলাম আমরা। এছাড়া বাজেটে টিকা কেনার জন্য স্পষ্ট বরাদ্দ নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সংসদ সদস্য নাজমা আখতার, সংসদ সদস্য মেজর অব. রানা মো. সোহেল, উপদেষ্টামণ্ডলীর সদস্য শেরিফা কাদের, ড. নূরুল আজহার শামীম, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান মেজর অব. আব্দুস সালাম, শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ইকবাল হোসেন




