Print Date & Time : 21 April 2026 Tuesday 10:41 pm

উৎসবের আমেজে ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিনিধি, সাভার (ঢাকা): উৎসবের আমেজে সাজ সাজ রবে ঢাকার ধামরাইয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল শুক্রবার উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট আয়োজন করেছে চারিপাড়া-হাতকোড়া-বারবাড়িয়া একতা সংঘ নামে একটি সংগঠন।

খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লা, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্যরা।

উদ্বোধনী খেলায় নরসিংদী ব্রাদার্স ইউনিয়ন ও গোলাম মোস্তফা স্মৃতি স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে।

আয়োজকরা জানান, তিন পর্বে এ খেলায় আটটি দল অংশ নেবে। ফাইনালে বিজয়ী দলকে দুই লাখ টাকা ও রানার্স আপ দলকে দেড় লাখ টাকা পুরস্কার দেয়া হবে।