এইচএসসির ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ হাজার ৮৭৮ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের পাসের হার শতভাগ। শতভাগ পাসকৃতদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৮২৯ জন। কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করি। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য আমাদের অভিজ্ঞ একাডেমিক পর্ষদ লালন করে গুণগতমানের একটা সুন্দর পাঠপরিকল্পনা। বৈশ্বয়িক মহামারিকালে অনলাইন শিক্ষার ক্ষেত্রেও আমরা সেই পাঠপরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের শতভাগ গুণগতমানের শিক্ষা প্রদানের চেষ্টা করেছি। বিজ্ঞপ্তি




