Print Date & Time : 22 April 2026 Wednesday 11:50 pm

এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও সকল শ্রেণীর নির্বাহী ও কর্মকর্তাদের সমন্বয়ে গত ১৭ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসীম উদ্দীন ভুঁঞা, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক শেইখ মইন উদ্দীন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ড. এস. এম. আবু জাকের। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্রান্ডিং ডিভিশন সাঞ্জীব চ্যাটার্জী। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জগণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকুলতা নিয়ে আলোচনা করেন। তিনি বর্তমান পরিস্থিতিতে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি