এনআরবি ব্যাংক লিমিটেডের নবম বার্ষিক সাধারণ (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। ব্যাংকের প্রধান কার্যালয়ে সভায় ২০২১ সালের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাতেইয়ামা কবির, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলী আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, অডিট কমিটির চেয়ারম্যান মো. মতিউর রহমানসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডার, ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ এবং উপদেষ্টা মো. মুখতার হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




