প্রতিনিধি, যশোর: এপেক্স ক্লাব অব যশোরের নতুন সভাপতি মীর কামরুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সিদ্দিকী চুন্নু দায়িত্ব গ্রহণ করেছেন। গত শনিবার রাতে শহরের গাড়িখানা রোডে ড্রিম আলাউদ্দীন টাওয়ারে এক অনুষ্ঠানের
মাধ্যমে ২০২০-২১ সালের বিদায়ী সভাপতি গাজী মোহাম্মদ আলী ২০২২ বর্ষের নতুন সভাপতি মীর কামরুজ্জামান মনির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২০২০-২১ সালের জেলা গভর্নর অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, আইপিপি ডা. আব্দুল মতিন, মমতাজ খাতুন, জসিম উদ্দীন খান, খুরশিদ আলম বাবু, ডা. ফাতেমা জামান, দেলোয়ার হোসেন প্রমুখ।
