মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সঙ্গে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিকাশ। গতকাল সিলেটের একটি হোটেলে আয়োজিত কর্মশালায় অংশ নেন সিএমপির ৭০ জন তদন্ত কর্মকর্তা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার মো. জোবায়েদুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিকাশের উপদেষ্টা মো. নজিবুর রহমান এবং বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিমসহ সিএমপি ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 23 April 2026 Thursday 2:59 am
এমএফএসের অপব্যবহার রোধে সিএমপি ও বিকাশের কর্মশালা
করপোরেট কর্নার ♦ প্রকাশ: