বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের তত্ত্বাবধানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি যশোরে সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ ও বিনিয়োগ বিতরণবিষয়ক একটি কর্মশালা আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের উপমহাব্যবস্থাপক শেখ শাহরিয়ার রহমান ও সোনালী ব্যাংকের যশোর প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক দিব্যেন্দু দাস। অনুষ্ঠানে এমটিবির এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি




