Print Date & Time : 21 April 2026 Tuesday 6:32 pm

এলপিজি সিলিন্ডারের দাম কমলো

নিজস্ব প্রতিবদক: দেশে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সিলিন্ডার প্রতি ৮৫ টাকা কমিয়েছে সরকার। ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩১৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক বৈঠকে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করে বিইআরসি।

আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে নতুন নতুন দাম কার্যকর হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তাপর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৫ দশমিক ৯১ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ দশমিক ৩২ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২২৮ টাকায় সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়।