সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও রাজধানীর আজগর আলী হসপিটালের মধ্যে গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক চুক্তি সই হয়। ব্যাংকের এএমডি মোস্তফা জালাল উদ্দিন আহমেদ ও হসপিটালের সিইও প্রফেসর ডা. জাবরুল এসএম হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময়ে ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক, এসইভিপি শফিউদ্দিন আহমেদ, কার্ড ডিভিশনপ্রধান মোহাম্মদ শফিউল আজম, হসপিটালের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট জেনারেল ম্যানেজার কবির উদ্দিন তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা হাসপাতালের সব ধরনের সেবায় বিশেষ ছাড় পাবেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 24 May 2026 Sunday 1:56 am
এসবিএসি ব্যাংকের সঙ্গে আজগর আলী হসপিটালের চুক্তি
করপোরেট কর্নার ♦ প্রকাশ: