Print Date & Time : 22 April 2026 Wednesday 7:03 pm

এসিআই’র ব্যবস্থাপনা পরিচালকের ১৪ লাখ শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা কোম্পানির ১৪ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইকে দেওয়া তথ্যে জানানো হয়েছে, ড. আরিফ দৌলা ব্লক মার্কেটের মাধ্যমে কোম্পানির বর্তমান বাজারদরে এসব শেয়ার কিনবেন। আগামী ৩০ এপ্রিল তারিখের মধ্যে এই শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) “উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ” বিধিমালা, ২০১৮-এর ৪ নম্বর বিধির আওতায় ঘোষণা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, পরিচালনা পর্ষদের এমন সিদ্ধান্ত বাজারে ইতিবাচক বার্তা দেয় এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থাও বাড়ায়।