Print Date & Time : 23 April 2026 Thursday 11:12 am

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, একটি ডেমো ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে ডাকা হয়েছিল, তারা তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।