Print Date & Time : 26 April 2026 Sunday 1:28 am

কমার্স ব্যাংকের চকবাজার উপশাখা উদ্বোধন

সম্প্রতি কুমিল্লায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) চকবাজার উপশাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী উপশাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সফিউর রহমান, চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ছামদানী সুমন এবং আমাদের নতুন সময়ের ব্যুরোপ্রধান শাহজাদা এমরান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑকুমিল্লা জিলা স্কুল রোড শাখা ও কংশনগর শাখার ব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপশাখার ইনচার্জসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সম্মানিত গ্রাহকরা। বিজ্ঞপ্তি