Print Date & Time : 22 April 2026 Wednesday 12:38 am

করোনায় নতুন মৃত্যু ১৫, শনাক্ত ১৫৮০৭

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮৮ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জনের। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৯ হাজার ৫৭৯টি। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৪২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ১০ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২, বরিশাল ও রংপুরে একজন করে মারা গেছেন।