Print Date & Time : 24 April 2026 Friday 12:23 am

কর্মরতদের মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা কেএসআরএমের

কারখানায় কর্মরতদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়েছে ইস্পাত প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম। গতকাল চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনায় সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পে সেবা দিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিসিন স্পেশালিস্ট ডা. মোহাম্মদ ফায়সাল আজিজ, নিউরোলজির সিনিয়র কনসালটেন্ট ডা. হামিদুল হক ও মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. সাবিহা সুলতানা। কেএসআরএমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম, সহকারী মহাব্যবস্থাপক (কারখানা) মুনতাসির মামুন, করপোরেট মেডিকেল অফিসার ডা. মিছবাহ উদ্দীন আহমেদ, এভারকেয়ার হাসপাতালের করপোরেট সম্পর্ক বিভাগের ব্যবস্থাপক রাম প্রসাদ সুশীল, সহকারী ব্যবস্থাপক রঞ্জন কুমার দাশ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি