Print Date & Time : 20 April 2026 Monday 3:24 pm

কালীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রতিনিধি,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পারুল বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে ঘাাতক স্বামী। মঙ্গলবার দিবাগত রাতে উপেেজলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ঘাতক স্বামীর নাম মতিয়ার রহমান। তাদের দুই মেয়ে রয়েছে। এরমধ্যে এক মেয়ে প্রতিবন্ধি ও এক মেয়ের বিয়ে হয়েছে।

নিহতের প্রতিবেশি হযরত আলী ও আলম হোসেন জাানান, প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে সংসারের ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো। সম্ভত পারিবারিক কলহের জের ধরেই গভীর রাতে পিটিয়ে ও কুপিয়ে পারুল বেগমকে হত্যা করে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে আছি। ভোর রাতের দিকে পারিবারিক কলহের জের ধরে মতিয়ার রহমান তার স্ত্রীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে মারা যায়।