Print Date & Time : 25 April 2026 Saturday 11:41 pm

কিশোরগঞ্জের মিঠামইনে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

কিশোরগঞ্জের মিঠামইনে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে মিঠামইন উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান  মো. ইব্রাহিম  মিয়া, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির রাব্বানী ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল। বিজ্ঞপ্তি