বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আয়োজনে লিড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সব তফসিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি কিশোরগঞ্জ জেলা শহরস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ক্যামেলকো তাহের আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিএফআইইউর ডেপুটি হেড এএফএম শাহীনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় উপস্থিত ছিলেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন ও মো. মোশাররফ হোসেন এবং উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম, ইসলামী ব্যাংকের ইভিপি মুহাম্মদ গোলাম রাব্বানী ও ভিপি শোয়াইব আহমদ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 22 April 2026 Wednesday 5:06 am
কিশোরগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা
করপোরেট কর্নার ♦ প্রকাশ: