Print Date & Time : 21 April 2026 Tuesday 5:51 pm

কুবির নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন

প্রতিনিধি, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ আগামী ৪ বছরের জন্য তাকে নিয়োগ দেন।

রোববার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহামুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করো হলো।

উল্লেখ্য, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর মেয়াদ শেষ হওয়ার পর জানুয়ারি মাসের ৩১ তারিখ নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।