Print Date & Time : 20 April 2026 Monday 11:42 pm

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে আরো ১৭ জন পুলিশের হেফাজতে

প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নে জঙ্গি সন্দেহে জনতার হাতে আরো ১৭ জন নারী-পুরুষ আটক হয়েছেন। সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মদা চেয়ারম্যান একে আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আজ সোমবার সকালে ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। পরে পুলিশকে খবর দেয়া হয়। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটে (সিটিটিসি) খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আটককৃতরা জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে আমরা সন্দেহ করছি।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, ‘ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির টিম আসলে প্রেস ব্রিফিং করা হবে। তখন বিস্তারিত জানানো হবে।’