কুষ্টিয়ায় ক্যান্সার নিয়ে সচেতন হচ্ছে শিক্ষার্থীরা

oppo_1024

প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার বিষয় সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ হলরুমে শিক্ষার্থীদের মাঝে ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সাগরখালী কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

ক্যান্সার বিষয় সচেতনতা সৃষ্টির লক্ষে বক্তব্যদেন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলে অফিসার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. তৌছিফুর রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক উত্তম কুমার দেবনাথ, প্রভাষক মশিউর রহমান, মিরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমা খাতুন প্রমুখ।