Print Date & Time : 21 April 2026 Tuesday 3:49 am

খাদ্যবান্ধব কর্মসূচিতে কমেছে চালের দাম : খাদ্যমন্ত্রী

প্রতিনিধি, নওগাঁ : ওএমএস ও টিসিবির মতো খাদ্যবান্ধব কর্মসূচিগুলোর প্রভাবে চালের দাম প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা কমেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, চালের দাম আরও সহনশীল হবে।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওএমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ওএমএস ও টিসিবির পণ্য বিতরণ হচ্ছে। এতে অপেক্ষাকৃত পিছিয়েপড়া জনগোষ্ঠী, দরিদ্র-নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছে। বিতরণ কার্যক্রমে কোথাও কোনো অনিয়মের অভিযোগ ওঠেনি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রোপা আমন মৌসুমে কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পান, সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান মন্ত্রী।