Print Date & Time : 19 April 2026 Sunday 11:28 pm

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

প্রতিনিধি, খুলনা : খুলনা মহানগরীর ৭নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ এবং তার ম্যানেজার রফিককে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ৯টায় খুলনা বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ দুজন খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন বলে স্থানীয়রা জানান।

চিকিৎসকরা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি রিয়াজ শাহেদের হাতে ও রফিকের পিঠে বিদ্ধ হয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে দৌলতপুর থেকে বিএনপি নেতা রিয়াজ শাহেদ ও রফিক মোটরসাইকেলযোগে বাড়ির দিকে ফিরছিলেন। তারা বিএল কলেজের ২নং গেট সংলগ্ন এলাকায় এলে পেছন দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যায়। এতে রফিকুল ইসলামের পিঠে এবং শাহেদ রিয়াজের হাতে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গুলিবিদ্ধ দুজন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।