Print Date & Time : 19 April 2026 Sunday 12:42 pm

গাংনীতে অবৈধ গ্যাস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, গাংনী(মেহেরপুর) : অবৈধ ব্যবসার অপরাধে মেহেরপুরের গাংনীর তেরাইল বাজারের পরশ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। আজ মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার‌্যালয়ের সহকারি পরিচালক মামুনুল হাসান ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে এ জরিমানা আদায় করেন। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে সনদ গ্রহণ সাপেক্ষে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়।

সুত্র জানায়, তেরাইল বাজারের পরশ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম বাদশা সনদপত্র ছাড়াই এলপিজি ব্যবসা করে আসছিলেন। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। অবৈধভাবে গ্যাস ব্যবসার কারণে পরশ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে জোড়পুকুর ও তেরাইল বাজার এলাকার ওষুধ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকানের কেনাবেচা ও পণ্যের মান পর্যবেক্ষণ করা হয়। সেইসাথে কয়েকজন দোকানীকে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের একটি টিম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান ‘ক্যাব’ এর প্রতিনিধিবৃন্দ।