আউশ ও পাটের উৎপাদন বাড়াতে মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ হাজার ৭০০ চাষির মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে গতকাল রোববার সকালে এই বিতরণের কাজ শুরু হয়। সার ও বীজ বিতরণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এবং উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। এ সময় সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় গাংনী উপজেলার চার হাজার ৫০০ চাষিকে আউশ ধানের বীজ ও সার এবং এক হাজার ২০০ চাষিকে পাটবীজ ও সার প্রদান করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।




