Print Date & Time : 19 April 2026 Sunday 10:02 pm

গাজীপুরে ইজিবাইক-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নানি-নাতির মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের টেংরা এলাকায় ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতির মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেংরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বেগম (৪৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দিবাশ্বর গ্রামের আব্দুল কাশের স্ত্রী ও নাতি নাইম (৩) ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের মো. সাদেকের ছেলে।

নিহত নাইমের বাবা সাদেক জানান, তিনি এমসি বাজার এলাকায় তারহা স্পিনিং মিলে চাকরি করেন। সকালে হোসেনপুর থেকে নাইমকে নিয়ে এমসি বাজারের উদ্দেশে রওনা দেন। পথে অটোরিকশা যোগে এমসি বাজার এলাকায় পৌঁছালে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাইম ও বেগম মারা যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।