Print Date & Time : 26 April 2026 Sunday 9:25 pm

গ্রাহকসেবা নিশ্চিতে ওয়ালটনের ‘গ্রিন সিএসএম’ কার্যক্রম

পরিবেশবান্ধব প্রিমিয়াম গ্রাহকসেবা নিশ্চিতে ‘গ্রিন সিএসএম’ কার্যক্রম শুরু করল ওয়ালটন। গত মঙ্গলবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত ‘গ্রিন সিএসএম: রোড টু সাসটেইনেবিলিটি’ অনুষ্ঠানে গ্রিন সিএসএম ইনিসিয়েটিভের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি আবুল বাশার হাওলাদার, ডিএমডি নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও ইভা রিজওয়ানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান ও ড. মো. সাখাওয়াত হোসেন, রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) আনিসুর রহমান মল্লিক প্রমুখ। বিজ্ঞপ্তি