Print Date & Time : 25 April 2026 Saturday 10:30 pm

ঘুষের টাকাসহ কারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল ঘুষের ৮০ হাজার টাকাসহ হাতে-নাতে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে তার নিজ কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম তাকে গ্রেপ্তার করে। লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুডের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।