শেয়ার বিজ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা ও চক্ষু হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২০১৮-২০ মেয়াদের নির্বাহী কমিটি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম। নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল হাকিম বলেন, সংগঠনের নিয়ম মেনেই তাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। জাতীয় অন্ধকল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে ভুল বুঝিয়ে আরও একটি কমিটির অনুমোদন নিয়েছেন প্রফেসর সুলতানা রাজিয়া।
গতকাল সকালে সুলতানা রাজিয়া গং চক্ষু হাসপাতালে অনুপ্রবেশ করে দায়িত্বরতদের কাছ থেকে হাসপাতালের সব চাবি ছিনিয়ে নেন। এ সময় তারা চক্ষু হাসপাতালে ভাঙচুর করেন।

Print Date & Time : 24 May 2026 Sunday 3:20 am
চক্ষু হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
সারা বাংলা ♦ প্রকাশ: