সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ২ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী দোহাজারী শাখার পার্শ্ববর্তী এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, এসএভিপি মো. আরিফুর রহমান, দোহাজারী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ওসমান, সিনিয়র কর্মকর্তারাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া পেকুয়া ও পদুয়াবাজার শাখার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি




