চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ৭ মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার সকাল ১০টায় বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। অনুষ্ঠানে চবক বোর্ড সদস্য, বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সিবিএ নেতা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি