প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রনা পাওয়ার প্লান্টের সামনে ও নাচোল উপজেলার উত্তর মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ইসলাম মহল্লার মৃত আমিনুল ইসলামের ছেলে মজিবুর রহমান আব্বাস (৪০), নাচোল উপজেলার খোলসি গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৮০)।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়।




