চুয়াডাঙ্গায় দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেয়াল চাপা পড়ে মনিরুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে কালিদাসপুর গ্রামের সাদা ব্রীজের কাছে জয়নালের রাইচ মিলে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মন্ডলের ছেলে।

জানা যায়, শনিবার সকাল থেকে কালিদাসপুর গ্রামের জয়নাল মিয়ার পুরাতন রাইচ মিলের ঘর ভাঙার কাজ করছিলেন ১০ জন শ্রমিক। ঘর ভাঙার এক পর্যায়ে অসাবধানতাবশত দেওয়াল চাপা পড়লে মনিরুল ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যায়।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দেয়াল চাপা পড়ে এক শ্রমিক মারা যাওয়ার বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।