শেয়ার বিজ ডেস্ক ; হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আগামী ২০ জুন (মঙ্গলবার)। প্রতি বছর আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয়ে রথযাত্রা শেষ হবে ২৮ জুন উল্টা রথযাত্রার মধ্য দিয়ে। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাটস্থ সাহাজীপাড়ার রথযাত্রা উদযাপন পরিষদের প্রস্তুতি শেষ হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পি দাশ ও যুগ্ম সম্পাদক টিংকু দাশ জানান, আগামী ১৭ জুন শনিবার ধর্মীয় আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ২০ জুন প্রভু জগন্নাথের রথযাত্রা ও মহাপ্রসাদ বিতরণ এবং ২৮ জুন উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছে। এ মিলনমেলায় সবার উপস্থিত কামনা করেন তারা।




