Print Date & Time : 18 April 2026 Saturday 5:57 pm

জবির ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. বায়েজিদ আলী

প্রতিনিধি, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোঃ ছগীর হোসেন খন্দকার-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিন বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলীকে পরবর্তী তিন বছরের জন্য ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।