Print Date & Time : 21 April 2026 Tuesday 11:13 pm

জাবি প্রেস ক্লাবের ১০ বছরপূর্তি

প্রতিনিধি, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠার ১০ বছরপূর্তি অনুষ্ঠান ও নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহেল আহমেদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু।

পরে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।