Print Date & Time : 24 May 2026 Sunday 12:50 am

জামালপুরে হুইল চেয়ার বিতরণ

 

শেয়ার বিজ প্রতিনিধি, জামালপুর: জামালপুরে ৫৫ শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার জামালপুর জেলা পরিষদ প্রাঙ্গণে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।