Print Date & Time : 19 April 2026 Sunday 10:33 pm

জীবনে কখনও সুইসাইড করবো না: পরীমণি

শেয়ার বিজ ডেস্ক : সামাজিকমাধ্যম ফেসবুকে ‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’ এমন একটি খবর ছড়িয়ে পড়ার পর রাতে লাইভে আসেন চিত্রনায়িকা পরীমণি। বললেন, ‘আমি সুস্থভাবে বেঁচে আছি। জীবনে কখনও সুইসাইড করবো না।’ সোমবার (১৯ মে) রাতে ফেসবুক লাইভে এসে ‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’ খবরটি সঠিক নয় জানিয়ে অভিনেত্রী বলেন, ‘মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছো?’

লাইভে পরীমণি বলেন, ‘চার বছর আগে যা বলেছিলাম, সে কথাই বলছি। আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি। কোনওভাবেই আত্মহত্যার পথ বেছে নেবো না। আমি আমার বাচ্চাদের নিয়ে সুখী আছি। ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে—এমন খবর রটিয়ে দিয়ে কোনও লাভ হবে না। আবারও বলছি, যদি দেখেন হঠাৎ আমার মৃত্যু হয়েছে, জানবেন—আমাকে খুন করা হয়েছে। আত্মহত্যা করিনি।’

তিনি আরও বলেন, ‘আমি বেঁচে আছি, বুঝেছেন? প্রমাণিত। আমি জীবনে সুইসাইড করবো না, এমন ঘটনা ঘটবে না। মরতে তো সবারই হবে—তবে সেটা হবে স্বাভাবিক মৃত্যু।’

বর্তমানে তিনি নতুন একটা সিনেমার স্যুট করছেন বলেও লাইভে জানান এই অভিনেত্রী। এনিয়েই মূলত তার এখন অনেক বেশি ব্যস্ততা।