Print Date & Time : 21 April 2026 Tuesday 8:07 am

জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেল্যান্টিসের বিরুদ্ধে ধর্মঘট

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) ইউনিয়নের সদস্যদের দেশের বৃহত্তম তিনটি গাড়িনির্মাতার বিরুদ্ধে ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন। খবর: এবিসি নিউজ।

হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বক্তব্যে গত শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি বিশ্বাস করি রেকর্ড করপোরেট মুনাফার অর্থ হচ্ছে, ইউএডব্লিউর জন্য রেকর্ড চুক্তি নিশ্চিত করতে কোম্পানিগুলোর আরও এগিয়ে আসা উচিত। রেকর্ড করপোরেট মুনাফা ইউএডাব্লিউর জন্য রেকর্ড চুক্তি দিয়ে সমবণ্টন করা উচিত।

ইউএডব্লিউ জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেল্যান্টিসের বিরুদ্ধে ধর্মঘট শুরু করে। মিশিগান, মিসৌরি এবং ওহাইওর তিনটি অটো প্ল্যান্ট থেকে প্রায় ১৩ হাজার শ্রমিক এই ধর্মঘটে যোগ দেন।

বাইডেন বলেন, কভিড-১৯ মহামারি এবং অর্থনৈতিক সংকটের সময় শিল্পকে সচল রাখতে সহায়তা করা শ্রমিকদের ‘হতাশা’ তিনি বুঝতে পেরেছেন। শ্রমিকরা একটি ব্যবসার জন্য যে সুবিধাগুলো তৈরি করতে সহায়তা করেছে, তার ন্যায্যতা তাদের প্রাপ্য।

অর্থনীতিবিদরা এর আগে বলেন, ধর্মঘটের ফলে বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে, সরবরাহ শৃঙ্খল বিঘœ হতে পারে এবং অন্যান্য আর্থিক সমস্যা হতে পারে।

তবে বাইডেন শুক্রবার বলেন, আমি আশা করি, দলগুলো আলোচনার টেবিলে ফিরে এসে এমন চুক্তি করতে পারবে, যাতে দুই পক্ষই লাভবান হয়।

প্রেসিডেন্ট এর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ইউনিয়ন ধর্মঘট করবে না। ফিলাডেলফিয়ায় শ্রমিক দিবসের ভাষণে তিনি সাংবাদিকদের বলেন, ধর্মঘট না হওয়া পর্যন্ত আমি উদ্বিগ্ন নই। আমার মনে হয় না এটা ঘটবে। চলমান ধর্মঘট নিয়ে বাইডেন ইউএডব্লিউ প্রেসিডেন্ট শন ফাইন এবং অটো কোম্পানিগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন।

ফাইন বলেন, চুক্তি না হলে শ্রমিকরা ধর্মঘটে যেতে প্রস্তুত। আলোচনার মূল বিষয় ছিল মজুরি বৃদ্ধি এবং কর্মসপ্তাহের কর্মঘণ্টা।

ভারপ্রাপ্ত লেবার সেক্রেটারি জুলি সু এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জিন স্পারলিংককে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার জন্য পাঠিয়েছেন বাইডেন।

বাইডেন বলেন, আসল কথা হচ্ছে, যেসব অটো শ্রমিক যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণি তৈরি করে, তারা এমন একটি চুক্তির যোগ্য, যা তাদের মধ্যবিত্ত শ্রেণিকে

টিকিয়ে রাখবে।